রাজধানী

 রাজধানী ঢাকায় বছরের প্রথম বৃষ্টি 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৩:০১ পিএম

 রাজধানী ঢাকায় বছরের প্রথম বৃষ্টি 
ছবিঃ সংগৃহিত

সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘলা। সকাল পার হয়ে দুপুর হয়ে গেলে ঠিক তখনি দেখা মিললো বছরের প্রথম বৃষ্টির।

সোমবার (০২ মার্চ) দুপুর ২ টা ৪০ এর দিকে হঠাৎ বৃষ্টি নেমেছে রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকায়। 

এর আগে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–একটি স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য স্থানেও মেঘলা আকাশ থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা খুব বেশি হবে না। ঢাকা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।