ক্যারিয়ার
বিটিভিতে কর্মী তালিকাভুক্তি, যেভাবে আবেদন করবেন
বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্রের বিভিন্ন পদে কর্মী তালিকাভুক্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত পদে আবেদন করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। চূড়ান্তভাবে তালিকাভুক্তদের বাংলাদেশ টেলিভিশনের নির্ধারিত হারে সম্মানী দেওয়া হবে। আগ্রহীদের অনলাইন থেকে ফরম ডাউনলোড করে সেটি নিজ হাতে পূরণ করে নির্ধারিত ঠিকানায় জমা দিতে হবে।
কর্মী তালিকাভুক্তির বিবরণ-
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)
যে সব বিভাগে কর্মী তালিকাভুক্তি হবে-
১. অতিথি প্রযোজক (বার্তা/অনুষ্ঠান)
২. ভিডিও এডিটর
৩. গ্রাফিক্স ডিজাইনার
৪. নিউজরুম এডিটর
৫. অনুষ্ঠান গবেষক
৬. সংবাদ উপস্থাপক
আবেদনের ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা-১২১৯।
আবেদনের সময়সীমা: ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।