ক্যারিয়ার

এসএসসি পাসেই ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার ২০০ টাকা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

এসএসসি পাসেই ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার ২০০ টাকা
ছবি: সংগৃহীত

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দূতাবাসের মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর) পদে মোট দুইজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন। এ পদে আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর) পদে আবেদন করতে হলে প্রার্থীকে কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি সরকারি অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিকস, পাওয়ার অথবা অটোমোবাইল ট্রেডের ওপর ন্যূনতম দুই মাসের ভোকেশনাল ট্রেড কোর্স সম্পন্ন থাকতে হবে।

প্রার্থীর ইংরেজি ভাষায় সীমিত জ্ঞান থাকতে হবে। বিশেষ করে ইংরেজিতে বলা, পড়া ও লেখার সক্ষমতা প্রয়োজন। একই সঙ্গে বাংলায় বলা, পড়া ও লেখায় ভালো কাজের জ্ঞান থাকা আবশ্যক।

এ পদে আবেদনের ক্ষেত্রে অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রার্থীর বড় বাণিজ্যিক ভবন, হাসপাতাল, কলেজ ক্যাম্পাস অথবা জেনারেটর/ইউটিলিটি কোম্পানিতে প্রাইম বা স্ট্যান্ডবাই পাওয়ার জেনারেটর পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ১ হাজার কেভিএ বা তার বেশি ক্ষমতাসম্পন্ন জেনারেটরে কাজ করার অন্তত দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

নিয়োগপ্রাপ্তদের চাকরি হবে স্থায়ী ও পূর্ণকালীন। কর্মস্থল হবে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এ পদে নির্বাচিত প্রার্থীকে মাসিক ৭২ হাজার ২০০ টাকা বেতন দেওয়া হবে।

এক নজরে নিয়োগের তথ্য

প্রতিষ্ঠান: মার্কিন দূতাবাস, ঢাকা
পদ: মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর)
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
প্রশিক্ষণ: ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/মেকাট্রনিকস/পাওয়ার/অটোমোবাইল ট্রেডে ন্যূনতম ২ মাসের ভোকেশনাল ট্রেড কোর্স
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছর
বিশেষ অভিজ্ঞতা: ১,০০০ কেভিএ বা তার বেশি জেনারেটরে কমপক্ষে ২ বছর
চাকরির ধরন: স্থায়ী ও পূর্ণকালীন
কর্মস্থল: ঢাকা
মাসিক বেতন: ৭২,২০০ টাকা
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬