রাজধানী

রাজধানীর বারিধারায় যাত্রীবাহী বাসে আগুন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

রাজধানীর বারিধারায় যাত্রীবাহী বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর বারিধারা নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার ৬ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে বারিধারার ৭ নম্বর সড়কের জে ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

সাভার থেকে নতুন বাজার রুটে চলাচলকারী বাসটি নতুন বাজার এলাকায় যাত্রী নামানোর কিছুক্ষণ পর আগুনের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে বলে জানা গেলেও কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিবহন কোম্পানির কর্মকর্তারাও এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি সেখান থেকে সরিয়ে নেয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও সহকারীকে থানায় নেওয়া হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।