অপরাধ
কেএনএফের নারী শাখার সমন্বয়ক আকিম বম গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সমন্বয়ক আকিম বমকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি বান্দরবান সদর ও রোয়াংছড়ি জোনের নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক।
আজ শুক্রবার (১৭ মে) র্যাব এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, আকিম বমকে লাইমী পাড়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। কুকি-চিনের এই সমন্বয়ক দেশে-বিদেশে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত।