শিক্ষা
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দিলো সরকার
সরকার একসঙ্গে ৯টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে।
আজ সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরিদুল ইসলাম, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হয়েছেন ড. রইস উদ্দিন।
সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অধ্যাপক ড. নুরুল ইসলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান খান, খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ড. মো. মাসুদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মাহমুদ আল ফরকানকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, এই নিয়োগের মাধ্যমে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্বে যোগ্য ও দক্ষ শিক্ষাব্যক্তিত্ব নিয়োগের মাধ্যমে শিক্ষার মান ও পরিচালনায় আরও শক্তিশালী নেতৃত্ব নিশ্চিত করা হবে।