শিক্ষা

ঢাবির সিনেটে ৫ সংসদ সদস্যকে মনোনয়ন দিলেন স্পিকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পিএম

ঢাবির সিনেটে ৫ সংসদ সদস্যকে মনোনয়ন দিলেন স্পিকার
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য হিসেবে পাঁচজন সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ মনোনয়ন প্রদান করেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদ সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদ-এর স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর সংশ্লিষ্ট ধারার আওতায় এই মনোনয়ন দিয়েছেন।

সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে জারি করা আদেশ অনুযায়ী, মনোনীত সংসদ সদস্যরা হলেন—

ঢাকা-২ আসনের আমানুল্লাহ আমান,
নরসিংদী-১ আসনের খায়রুল কবির খোকন,
গাজীপুর-৫ আসনের এ কে এম ফজলুল হক মিলন,
মুন্সিগঞ্জ-৩ আসনের কামরুজ্জামান এবং
সিরাজগঞ্জ-৫ আসনের আমিরুল ইসলাম খান।

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সিনেট বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী গুরুত্বপূর্ণ একটি পর্ষদ, যেখানে বিভিন্ন শ্রেণির প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়। নতুন এই মনোনয়নের মাধ্যমে সংসদের প্রতিনিধিত্ব আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।