পরিবেশ-জলবায়ু
ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
ঢাকা ও আশপাশের এলাকায় আজ (১১ আগস্ট) আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দক্ষিণ/দক্ষিণ-পূর্ব থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস।
একই সঙ্গে দেশের বিভিন্ন বিভাগে আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিসের এই পূর্বাভাসে সাধারণ জনগণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।