স্বাস্থ্য

২৪ ঘণ্টায় করোনায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ১৮


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৪:৫১ পিএম

২৪ ঘণ্টায় করোনায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ১৮
ছবি: সংগৃহীত

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৮ জন।

মঙ্গলবার (১৭ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মারা যাওয়া দুইজনের একজন পুরুষ এবং একজন নারী। তাদের মধ্যে একজনের বয়স ৪১ থেকে ৫০ বছর এবং অন্যজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে।

চলতি বছরে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি শনাক্ত হয়েছে মোট ৩৩১ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ৩৭২টি নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৭ শতাংশ।