স্বাস্থ্য

২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১২:১৯ পিএম

২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত
ছবি: সংগৃহীত

দেশে আবারও করোনা সংক্রমণ ধরা পড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে ভাইরাসটিতে কেউ মারা যাননি। বৃহস্পতিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক দিনে ৫১৮টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৬১ শতাংশ।

এ নিয়ে চলতি বছর দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১৮ জনে। আর মহামারি শুরুর পর থেকে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৬৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে করোনাভাইরাসে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৮ জনের। যদিও সর্বশেষ ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মহামারি শুরুর পর থেকে দেশে করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ০৪ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর প্রথম মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। করোনা মহামারির সবচেয়ে ভয়াবহ দিন ছিল ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট, যেদিন সর্বোচ্চ ২৬৪ জন করে মারা যান।