স্বাস্থ্য
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮৬ জন
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ বিভাগ ও রাজশাহী বিভাগে একজন করে রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৪৫ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর বিভাগভিত্তিক সংখ্যা নিম্নরূপ:
বরিশাল (সিটি করপোরেশনের বাইরে): ১০৯ জন
চট্টগ্রাম (সিটি করপোরেশনের বাইরে): ৫৮ জন
ঢাকা (সিটি করপোরেশনের বাইরে): ১০৪ জন
ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১৪৪ জন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১০৩ জন
ময়মনসিংহ (সিটি করপোরেশনের বাইরে): ১২ জন
রাজশাহী (সিটি করপোরেশনের বাইরে): ৪৪ জন
রংপুর (সিটি করপোরেশনের বাইরে): ১০ জন
সিলেট (সিটি করপোরেশনের বাইরে): ২ জন
গত ২৪ ঘণ্টায় ৬০৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ৩৬,৬৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, এর মধ্যে ৬৩.৮% পুরুষ এবং ৩৬.২% নারী।