স্বাস্থ্য

ডেঙ্গুতে এক দিনে ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ৮৪৫


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম

ডেঙ্গুতে এক দিনে ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ৮৪৫
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও ভয়াবহ আকার ধারণ করছে। মাত্র এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৯ জন রোগী। এছাড়া বরিশাল বিভাগে ১৬৬ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৬৪ জন, চট্টগ্রামে ৯১ জন, রাজশাহীতে ৫৪ জন, খুলনায় ১০১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩৭ জন নতুন করে ভর্তি হয়েছেন।

এর আগে গত রবিবার ডেঙ্গুতে এক দিনে ১২ জনের মৃত্যু হয়েছিল, যা চলতি বছরের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু।

চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ১৯২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৪৬ হাজার ৫১ জন রোগী ভর্তি হয়েছেন।