স্বাস্থ্য
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৬৩
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এ সময়ে নতুন করে ২৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২০২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৪৯১ জন। আক্রান্তদের মধ্যে ৬০ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৪ শতাংশ নারী।
গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ২৬৩ জন রোগীর মধ্যে—
-
বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ৫৬ জন
-
চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ৬৪ জন
-
ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ৩৪ জন
-
ঢাকা উত্তর সিটি করপোরেশনে: ৫৬ জন
-
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে: ৩৫ জন
-
ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ১৮ জন
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৩০৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪৫ হাজার ৯৮৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।