স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭৪


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৮:২৬ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭৪
ছবি: সংগৃহীত

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৭৪ জন রোগী।

শনিবার (৪ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৯৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০২ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৬৭ জন, বরিশালে ৬৩ জন, ময়মনসিংহে ৩৭ জন এবং রাজশাহীতে ১১ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০৬ জন পুরুষ এবং ৯৭ জন নারী। এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৮ হাজার ৪৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।