স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৩


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১১:০৩ পিএম

ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৩
প্রতীকী ছবি

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮০৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ভর্তিদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১৫৫ জন, দক্ষিণ সিটিতে ১৩০ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৪৭ জন। এছাড়া বরিশালে ১১২, চট্টগ্রামে ৯৭, খুলনা ও ময়মনসিংহে ৪৯ জন করে, রাজশাহীতে ৩৭, রংপুরে ১৭ এবং সিলেটে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে ৭৭১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৬০ হাজার ২৬৩ জন রোগী সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে ৬৩ হাজার ১৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, আর ডেঙ্গুতে প্রাণহানি ঘটেছে ২৫৯ জনের।