স্বাস্থ্য
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৯ জন
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ১০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বুধবার (৫ নভেম্বর) এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (৫ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ১০৬৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা মহানগরী এবং ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৪০৩ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২১৯ জন, বরিশাল বিভাগের ১২৮ জন, চট্টগ্রাম বিভাগের ৯৯ জন, খুলনা বিভাগের ৬৮ জন, ময়মনসিংহ বিভাগের ৭০ জন, রাজশাহী বিভাগের ৩৪ জন, রংপুর বিভাগের ৪৩ জন এবং সিলেট বিভাগের ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ৩০২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৬১ জন পুরুষ এবং ১৪১ জন নারী। এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৪,৯৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।