সারাবিশ্ব
পশ্চিমবঙ্গবাসীকে গণতন্ত্রের উৎসবে অংশ নিতে মোদির আহ্বান
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটের শুরুতেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের ভোটারদের উদ্দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, গণতন্ত্রের এই উৎসবে সকলে যেন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিশেষ করে তরুণ ভোটার ও নারীদের প্রতি তিনি বেশি সংখ্যায় ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার অনুরোধ জানান।

প্রথম দফার এই ভোটে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি উত্তরবঙ্গের ৫৪টি আসনে ভোটগ্রহণ চলছে। রাজনৈতিকভাবে এই অঞ্চলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপির উত্থান ঘটেছিল। ফলে এই অঞ্চলে নিজেদের অবস্থান ধরে রাখা দলটির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের জন্যও এসব আসন গুরুত্বপূর্ণ।
বিশ্লেষকদের মতে, এই আসনগুলোর ফলাফল নির্বাচনের সামগ্রিক চিত্র নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।