লাইফস্টাইল

শীতে নিজেকে সুস্থ রাখতে কোন শস্যের রুটি খাবেন জানালেন পুষ্টিবিদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম

শীতে নিজেকে সুস্থ রাখতে কোন শস্যের রুটি খাবেন জানালেন পুষ্টিবিদ
ছবি: সংগৃহীত

আমাদের প্রাত্যহিক খাদ্যাভ্যাসে রুটি মানেই যেন গমের আটা। সকালে নাশতা হোক বা রাতের খাবার, গমের রুটি খাওয়া আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু প্রতিদিন একই ধরনের রুটি খাওয়া কি সবার স্বাস্থ্যের জন্য ভালো নয়।

পুষ্টিবিদদের মতে, গমের বাইরেও রাগি, বাজরা বা জোয়ারের মতো শস্যে বৈচিত্র্য আনলে শরীরে মিলবে জাদুকরী উপকার। রক্তে শর্করার ওঠানামা, হজমের সমস্যা কিংবা ওজন বাড়ার পেছনে রুটির ধরনও বড় ভূমিকা রাখতে পারে। তাই,রক্তে শর্করার মাত্রা বজায় রাখা, ওজন নিয়ন্ত্রণ এবং হজমক্ষমতা উন্নত করতে শস্য নির্বাচনের ভূমিকা অপরিসীম।

বিখ্যাত পুষ্টিবিদ খুশি ছাবড়া জানান, সব রুটি শরীরকে সমান পুষ্টি দেয় না। তিনি বিভিন্ন শস্যের রুটির গুণাগুণ ও সতর্কতা তুলে ধরেছেন:

১. ওজন কমাতে ‘রাগি’
ওজন কমাতে এবং হাড় মজবুত করতে রাগির জুড়ি নেই। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফাইবার থাকে। তবে যাদের কিডনিতে পাথর বা থাইরয়েডের সমস্যা আছে, তাদের এটি পরিমিত পরিমাণে খাওয়া উচিত।

ragi.jpg
ওজন কমাতে এবং হাড় মজবুত করতে রাগি আটার জুড়ি নেই। 

২. গ্লুটেনমুক্ত ‘ভুট্টা’
ভুট্টার রুটি প্রাকৃতিকভাবে গ্লুটেনমুক্ত, যা চোখ ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি।

ATA.jpg
চোখ ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। 

৩. শীতের বন্ধু ‘বাজরা’
প্রোটিন ও আয়রনে ভরপুর বাজরা শরীরকে গরম রাখতে সাহায্য করে। শীতকালীন পুষ্টির জন্য এটি চমৎকার। তবে যাদের হজমশক্তি দুর্বল, তাদের রাতে বাজরা রুটি না খাওয়াই শ্রেয়।

BAJRA.jpg
প্রোটিন ও আয়রনে ভরপুর বাজরা শরীরকে গরম রাখতে সাহায্য করে। 

৪. ডায়াবেটিস নিয়ন্ত্রণে ‘জোয়ার’
ডায়াবেটিস রোগীদের জন্য জোয়ারের রুটি একটি ‘স্মার্ট’ বিকল্প। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং দ্রুত ওজন কমাতে সাহায্য করে।

juaaaar.jpg
জোয়ার দানা।

৫. নিয়মিত আটার রুটি
গমের আটার রুটিতে ফাইবার ও ভিটামিন বি-কমপ্লেক্স থাকে। তবে যারা আইবিএস (IBS) বা সিলিয়াক ডিজিজে ভুগছেন, তাদের জন্য গমের রুটি হজমে সমস্যা তৈরি করতে পারে।

atar.jpg
নিয়মিত আটার রুটি।

খুশি ছাবড়ার মতে, রুটি শুধু পেট ভরানোর খাবার নয়, এটি স্বাস্থ্যের সরাসরি নিয়ন্ত্রক। তাই একঘেয়েমি কাটাতে এবং শরীরের প্রয়োজন বুঝে সঠিক শস্যের রুটি বেছে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।