জাতীয়

সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৩:২২ পিএম

সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। 

জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ, হুইপবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ মুসল্লিরা এই জামাতে অংশ নেবেন।

উল্লেখ্য, এই ঈদ জামাত সবার জন্য উন্মুক্ত থাকবে। জামাতে আগ্রহী মুসল্লিদের অংশগ্রহণের জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।