রাজনীতি

সুষ্ঠু ভোট হলে ডাকসুতে ছাত্রদলের জয় নিশ্চিত: রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম

সুষ্ঠু ভোট হলে ডাকসুতে ছাত্রদলের জয় নিশ্চিত: রিজভী
বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোট হলে ছাত্রদলের প্রার্থীরাই বিজয়ী হবে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “আন্দোলন, সংগ্রাম ও নীতি–আদর্শের দল হলো ছাত্রদল। যদি ঢাবির শিক্ষার্থীরা মুক্তভাবে ভোট দিতে পারে, তবে ছাত্রদলের প্যানেল নিশ্চিতভাবে জিতবে।”

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপি আয়োজিত র‌্যালিপূর্ব আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

পিআর পদ্ধতি প্রসঙ্গে রিজভী আরও বলেন, “হঠাৎ কিছু রাজনৈতিক দল এ নিয়ে নানা কথা বলছে। কিন্তু পিআর পদ্ধতি কী—এটা কি দেশের সাধারণ মানুষ বোঝে? গ্রামের মানুষ জানে? কখনো ব্যবহার হয়নি, এর কোনো দৃষ্টান্তও নেই। জনগণ এটিকে চায় না।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিপুণ রায়। এছাড়া বক্তব্য দেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, তমিজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল কবিরসহ দলের অন্যান্য নেতারা।