রাজনীতি

বাংকার আর টানেল যাই বানান, কোনো লাভ হবে না: সারজিস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পিএম

বাংকার আর টানেল যাই বানান, কোনো লাভ হবে না: সারজিস
সারজিস আলম। ছবি: সংগৃহীত

জনগণের মতামতের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নিলে নিরাপত্তার জন্য বাংকার বা টানেল নির্মাণ করেও শেষ পর্যন্ত লাভ হবে না—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

সোমবার (১৩ এপ্রিল) সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি বলেন, জনরায়ের বিপক্ষে গিয়ে সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করলে, এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হলে—বাংকার আর টানেল যাই বানান কোনো লাভ হবে না।

Screenshot_12.jpg

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের নকশায় আধুনিক নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, মাটির নিচে অত্যাধুনিক বাংকার ও সুড়ঙ্গ বা টানেল রাখা হবে, যা সম্ভাব্য বহিঃশত্রুর আক্রমণ থেকে সুরক্ষা দিতে সক্ষম হবে।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবন’ এখন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে পরিচিতি পেয়েছে।

বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।