ধর্ম

অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে যে দোয়া পড়বেন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম

অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে যে দোয়া পড়বেন
ছবি: সংগৃহীত

সুস্থতা ও অসুস্থতা উভয়ই আল্লাহর বড় নেয়ামত। অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেয়া, দেখতে যাওয়া, সেবাশুশ্রূষা করার উপর গুরুত্বারোপ করা হয়েছে। হাদীস শরীফে রোগী দেখার অসংখ্য ফজিলতের কথা বর্ণিত হয়েছে। অসুস্থতার মাধ্যমে আল্লাহ তার বান্দার পরীক্ষা নিয়ে থাকেন।

হজরত আলী (রা.) বর্ণনা করেন, আমি রাসূল (সা.) কে বলতে শোনেছি, যে ব্যক্তি সকালবেলা কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায়, সত্তর হাজার ফেরেশতা বিকেলে পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। আর বিকেলে রোগী দেখতে গেলে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা দোয়া করে। (-সুনানে তিরমিজি: ৯৬৭)।।

duaa.jpg
অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে যে দোয়া পড়বেন।

অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ এবং ওষুধপথ্য ব্যবহারের পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো কিছু দোয়া পাঠ এবং পদ্ধতির অনুসরণ করতে হবে। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেও দোয়া পড়ার কথা এসেছে হাদিসে। এখানে তেমনই কিছু দোয়া তুলে ধরা হলো:

১। لَا بَأْسَ طَهُوْرٌ إِنْ شَآءَ اللّهُ

উচ্চারণ : লা-বাসা তুহুরুন ইংশা-আল্লহ।

অর্থ : ভয় নেই, আল্লাহ চান তো তুমি খুব শিগগিরই ভালো হয়ে যাবে। এ রোগ তোমার পবিত্র হওয়ার কারণ হয়ে দাঁড়াবে।

dua 1.jpg
অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে যে দোয়া পড়বেন।

২। হজরত আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমাদের কারও অসুখ হলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার ডান হাত রোগীর গায়ে বুলিয়ে দিয়ে বলতেন,

 أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ وَاشْفِ أَنْتَ الشَّافِىْ لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءٌ لَا يُغَادِرُ سَقَمًا

উচ্চারণ : আজহিবিল বা’স, রব্বান নাস, ওয়াফি আংতাশ শা-ফি লা- শিফা-আ ইল্লা- শিফাউকা শিফাআন লা- ইউগাদিরু সাক্ক-মা।

অর্থ : হে মানুষের রব! এ ব্যক্তির রোগ দূর করে দিন। তাকে নিরাময় করে দিন। নিরাময় করার মালিক আপনিই। আপনার নিরাময় ছাড়া আর কোনো নিরাময় নেই। এমন নিরাময় যা কোনো রোগকে বাকি রাখে না।

মনে মনে لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِالله (আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোন শক্তি কারো নেই) তাসবিহটি পড়তে পারেন।