ধর্ম
হে আরশের মালিক! জুলুমের অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায়ের শান্তি প্রতিষ্ঠা করুন: মিজানুর রহমান আজহারি
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও আন্তর্জাতিক অঙ্গনে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে শান্তির আহ্বান জানিয়েছেন ইসলামিক আলোচক মিজানুর রহমান আজহারি।
রোববার (১ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দোয়ার মাধ্যমে ন্যায়ভিত্তিক শান্তি প্রতিষ্ঠার কামনা করেন।
পোস্টে তিনি লেখেন, ‘অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ; চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা। হে আরশের মালিক! জুলুমের অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায়ের শান্তি প্রতিষ্ঠা করুন।’

তার এই বার্তা এমন সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে সামরিক ও কূটনৈতিক টানাপোড়েন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক তৎপরতা, এর জবাবে ইসরায়েলের বিমান হামলা এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কূটনৈতিক অবস্থান আঞ্চলিক অস্থিরতা বাড়িয়েছে। পাশাপাশি ইয়েমেন ও সিরিয়া-র সীমান্তবর্তী এলাকাও সংঘাত ও পাল্টাপাল্টি পদক্ষেপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ অবস্থায় বিশ্বশান্তি ও জুলুমের অবসানের আহ্বান জানিয়ে ড. আজহারির এই বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।