ধর্ম
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
ছবি: সংগৃহীত
সৌদি আরব-এ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং আগামী শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
বুধবার রাতে প্রকাশিত খবরে জানানো হয়, চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার রমজানের শেষ দিন হিসেবে গণ্য হবে এবং শুক্রবার (২০ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।
ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, রমজান হলো নবম মাস এবং শাওয়াল দশম মাস। শাওয়াল মাসের প্রথম দিনই উদযাপিত হয় ঈদুল ফিতর, যা মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।
সৌদি আরবের এই ঘোষণার ভিত্তিতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ঈদের তারিখ নির্ধারণে প্রভাব পড়তে পারে।
সূত্র: খালিজ টাইমস