সারাদেশ

অটোভ্যান কেড়ে নিল চালকের প্রাণ


প্রতিনিধি, বগুড়া
প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ১২:২৮ এএম

অটোভ্যান কেড়ে নিল চালকের প্রাণ

বগুড়ার ধুনটে ব্যটারিচালিত অটোভ্যান চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে রঞ্জু মিয়া (৩২) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মার্চ) সকাল ৯টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাঁতী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রঞ্জু মিয়া উপজেলার শ্যামগাঁতী গ্রামের আবু তাহেরের ছেলে।

জানা যায়, রঞ্জু মিয়া দীর্ঘদিন যাবৎ ব্যাটারিচালিত অটোভ্যান চালিয়ে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। প্রতিদিন নিজের বাড়িতে অটোভ্যানের ব্যাটারি চার্জ দিতেন। তারই ধারাবাহিকতায় সোমবার (২৭ মার্চ) সকালে অটোভ্যানের ব্যাটারি চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই রঞ্জু মিয়ার মৃত্যু হয়।

এ ব্যাপারে ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হবে।

এসআইএইচ