সারাদেশ
চকরিয়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত
ছবি: সংগৃহীত
কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী ঢালায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে চার নারী এবং এক শিশু রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, নিহত ও আহতদের বাড়ি কুমিল্লা। সেনাবাহিনী এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া হাসপাতালে পাঠান। গুরুতর আহত দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে চিকিৎসকরা চট্টগ্রাম রেফার্ড করেছেন।
সারাদেশ নিয়ে আরও পড়ুন