সারাদেশ
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদকবিরোধী প্রচারণা কার্যক্রম
চুয়াডাঙ্গা সদর উপজেলার জীবননগর বাসস্ট্যান্ড, বড়বাজার গোলচত্ত্বর ও একাডেমি মোড়ে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা অফিসের উপপরিদর্শক এসআই মো. কবির উদ্দিন তালুকদারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ প্রচারণা চালায়।
প্রচারণাকালে পরিবহন চালক, খুচরা ও ফুটপাত ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও সাধারণ জনগণের হাতে লিফলেট ও স্টিকার তুলে দেওয়া হয়। এর মাধ্যমে মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে সচেতনতা বাড়ানো হয়।
অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, সমাজ গঠনে মাদকবিরোধী জনসচেতনতা অত্যন্ত জরুরি। বিশেষ করে সড়কপথে কর্মরত চালক, শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণের মাঝে এ বার্তা পৌঁছানো সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।
এই কার্যক্রমের মূল লক্ষ্য— “মাদকমুক্ত দেশ গঠন।”