সারাদেশ
চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি মুকুল, সম্পাদক আফজালুল
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট আলহাজ মুন্সী মো. শাহজাহান মুকুল এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আফজালুল হক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ১৫টি পদের বিপরীতে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। সমিতির ২২০ জন ভোটারের মধ্যে ২০৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে অ্যাডভোকেট মুন্সী মো. শাহজাহান মুকুল ১১১ ভোট পেয়ে নির্বাচিত হন। সহসভাপতি পদে অ্যাডভোকেট এসএম আসাদুজ্জামান গনি সালাম ১৫৫ ভোট এবং সহসভাপতি ২ পদে অ্যাডভোকেট মো. মামুন আক্তার ১২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আফজালুল হক ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক ১ পদে অ্যাডভোকেট মোসাম্মৎ তানিয়া লান্স ১১৪ ভোট এবং যুগ্ম সম্পাদক ২ পদে অ্যাডভোকেট হারুন অর রশিদ বাবলু ১০২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. একরামুল হক ১৪৫ ভোট, অ্যাডভোকেট আল আমিন বিশ্বাস মোহাম্মদ ১১৯ ভোট, অ্যাডভোকেট মো. ফরজ আলী ১১৪ ভোট, অ্যাডভোকেট আশিকুর রহমান রাজ ১০৮ ভোট, অ্যাডভোকেট সাকিবুর রহমান সাকিব ১০৩ ভোট এবং অ্যাডভোকেট তানভীর আহমেদ শাওন ৯৫ ভোট পেয়ে।
এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট বজলুর রহমান ডাব্লিউ, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট এসএম হুমায়ুন কবীর এবং গ্রন্থাগার সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আতিয়ার রহমান নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম।