সারাদেশ

যশোরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত


প্রতিনিধি, যশোর
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:২৮ পিএম

যশোরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত
ছবিঃ ঢাকা প্রকাশ

যশোরের শার্শায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (১৭ জুন) সকাল ১১টায় সময় শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

এ সময়  শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিনিয়র মনিটরিং কর্মকর্তা সাজ্জাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মোশারেফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা দিপক কুমার সাহা, শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, ফিল্ড স্কুলের সদস্য, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

সভায় কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বিষয়ে বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। পাশাপাশি মাঠ পর্যায়ে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে পার্টনার প্রকল্পের অবদান নিয়ে আলোচনা করা হয়।প্রেরক: রাশেদুর রহমান রাশু, বেনাপোল