খেলা

ভারতের বিপক্ষে আজ কঠিন লড়াই, কেমন হবে বাংলাদেশের একাদশ?


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ এএম

ভারতের বিপক্ষে আজ কঠিন লড়াই, কেমন হবে বাংলাদেশের একাদশ?
ছবি: সংগৃহীত

এশিয়া কাপে আজ (বুধবার) সবচেয়ে বড় পরীক্ষায় নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত, যাদের বিপক্ষে অতীত পরিসংখ্যান খুব একটা আশাব্যঞ্জক নয়। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে মাত্র একবারই জয়ের দেখা পেয়েছে টাইগাররা। বাকিগুলো সব ভারতের দখলে।

তবে ক্রিকেটে পরিসংখ্যানই শেষ কথা নয়। অনেক সময় ম্যাচ ঘুরে যায় এক ঝলকে। একবার তো ভারতকে হারিয়েই দিয়েছে বাংলাদেশ, সেদিনও সবাই বলছিল ভারতেরই জয় নিশ্চিত! তাই আজও যে অঘটনের জন্ম হবে না, তা জোর দিয়ে বলা যায় না।

লিটনকে নিয়ে শঙ্কা, ফিরছেন তানজিম?

ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে চাইলে সেরা একাদশ নামানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ম্যাচের আগের দিন অনুশীলনে পিঠে টান পড়ে অধিনায়ক লিটন দাসের। তবে তার চোট গুরুতর নয় বলেই জানা গেছে। ফলে তাকে নিয়েই মাঠে নামার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট।

liton_sakib_Dhakaprokash.jpg

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে জিতলেও বোলিং আক্রমণে শরিফুল ইসলাম ছিলেন বেশ বিবর্ণ। চার ওভারে দিয়েছেন ৪৯ রান। তাই তাকে বিশ্রামে পাঠিয়ে দলে তানজিম হাসান সাকিবকে নেওয়ার সম্ভাবনা বেশি। ভারতের বিপক্ষে তার আগের পারফরম্যান্সও ছিল নজরকাড়া।

এই একটি পরিবর্তন ছাড়া বাকি দল অপরিবর্তিত থাকারই সম্ভাবনা বেশি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ-

সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।