খেলা

বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা জিয়াউল হক পলাশ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম

বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা জিয়াউল হক পলাশ
বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা জিয়াউল হক পলাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। অভিষেক মৌসুমকে সামনে রেখে দলটি জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করেছে।

এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি। ফেসবুক পোস্টে নোয়াখালী এক্সপ্রেস মজার ছলে লিখেছে, “ওরে রোকেয়ারে তুই কোনাই? আইতো নোয়াখালী এক্সপ্রেসে করি বিপিএলে চলি আইছি।”

ব্যাচেলর পয়েন্ট নাটকের ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পাওয়া পলাশকে দলে পেয়ে বেশ উচ্ছ্বসিত দলটি।

এবারের বিপিএল শুরু হবে ২৬ ডিসেম্বর সিলেটে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে নোয়াখালী এক্সপ্রেস।

নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড:
হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী ও মোহাম্মদ নবী।