খেলা

শেষ পর্যন্ত ভেঙেই গেল স্মৃতি মান্ধানা-পলাশ মুচ্ছলের সম্পর্ক, বাতিল বিয়েও


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ পিএম

শেষ পর্যন্ত ভেঙেই গেল স্মৃতি মান্ধানা-পলাশ মুচ্ছলের সম্পর্ক, বাতিল বিয়েও
ছবি: সংগৃহীত

বাগ্‌দান থেকে গায়েহলুদ ও সংগীত—সব মিলিয়ে ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। ২৩ নভেম্বর মহারাষ্ট্রের সাংলিতে তাদের চার হাত এক হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা সম্ভব হয়নি। প্রথমে স্মৃতির বাবার অসুস্থতার কারণে বিয়ে স্থগিতের ঘোষণা আসে। এরপর থেকেই বিয়ে আদৌ হবে কি না—এ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।

শেষ পর্যন্ত নানা গুঞ্জন ও নাটকীয়তার পর সম্পর্ক ছিন্ন হওয়ার খবর নিশ্চিত করলেন দুজনই। পৃথক আনুষ্ঠানিক বিবৃতিতে স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল জানান, তাদের সম্পর্কের ইতি টানা হয়েছে এবং বিয়েও বাতিল করা হয়েছে।

 

sp india-Dhaka Prokah News-07-12-2025.jpg
ছবি: সংগৃহীত

গত কয়েক দিনে স্মৃতির ব্যক্তিগত জীবন নিয়ে চলা নানা জল্পনা নিয়ে সরাসরি কিছু বলেননি ভারতীয় ক্রিকেটতারকা। তবে তিনি স্পষ্ট করেছেন, বিয়ে আর হচ্ছে না।

অন্যদিকে, নিজের সামাজিক মাধ্যমে পলাশ মুচ্ছল জানান, সম্পর্ক টিকে না থাকায় তিনি জীবনে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।