খেলা

আবারও বাবা হলেন নেইমার, প্রকাশ করেলেন সন্তানের ছবি ও নাম


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৫:০৩ পিএম

আবারও বাবা হলেন নেইমার, প্রকাশ করেলেন সন্তানের ছবি ও নাম
প্রেমিকা ব্রুনা ব্যাঙ্কার্ডি ও সন্তানদের সঙ্গে নেইমার। ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে ইনজুরি থেকে ফিরতে সংগ্রাম চললেও, ব্যক্তিগত জীবনে বড়সড় আনন্দের মুহূর্তে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। চতুর্থবারের মতো বাবা হয়েছেন তিনি।

শনিবার (৫ জুলাই) সকালে নেইমারের প্রেমিকা ব্রুনা ব্যাঙ্কার্ডির কোলে আসে তাদের দ্বিতীয় সন্তান, এক কন্যাসন্তান। মেয়ের নাম রেখেছেন ‘মেল’।

neymar_daughter1_Dhakaprokash.jpg

নবজাতককে নিয়ে এক আবেগঘন বার্তা শেয়ার করেন ব্রুনা ব্যাঙ্কার্ডি ইনস্টাগ্রামে। ছোট্ট মেলকে কোলে নিয়ে তোলা ছবির সঙ্গে তিনি লেখেন, “আমাদের মেল এসেছে জীবনকে আরও মিষ্টিময় করতে। স্বাগতম, ছোট্ট রাজকন্যা। ঈশ্বর যেন তোমাকে আশীর্বাদ ও নিরাপত্তায় রাখেন।”

নেইমারের এটি চতুর্থ সন্তান। তার প্রথম সন্তান ডেভিড লুকা জন্ম নেয় ২০১১ সালে, সাবেক প্রেমিকা ক্যারোলিনা ডান্তাসের ঘরে। এরপর ব্রুনার গর্ভে জন্ম নেয় কন্যাসন্তান মাভি। তৃতীয় সন্তান একজন পুত্র, যিনি জন্মগ্রহণ করেন নেইমারের আরেক সাবেক প্রেমিকা আমান্ডা কিম্বারলির ঘরে।

neymar_daughter2_Dhakaprokash.jpg

মাঠের বাইরে এখন সময়টা পরিবারকে ঘিরেই কাটছে নেইমারের। নতুন সদস্য ‘মেল’-কে ঘিরে উচ্ছ্বাসে ভাসছে পুরো পরিবার। বড় বোন মাভিও দারুণ খুশি ছোট বোনকে পেয়ে। আর বাবা নেইমার? জীবনের এই অধ্যায়ে ফুটবলের চেয়ে যেন বড় হয়ে উঠেছে তার ছোট্ট রাজকন্যা।