খেলা

কলকাতা থেকে সরিয়ে ফেলা হলো মেসির ৭০ ফুটের ভাস্কর্য


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৭:১৭ পিএম

কলকাতা থেকে সরিয়ে ফেলা হলো মেসির ৭০ ফুটের ভাস্কর্য
ছবি: সংগৃহীত

ভারতের কলকাতায় স্থাপিত আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসি-এর ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে সোমবার (১ জুন) ভাস্কর্যটি অপসারণের উদ্যোগ নেয় প্রশাসন।

গত বছরের ডিসেম্বরে মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে নির্মিত সোনালি রঙের এই বিশাল ভাস্কর্যটি দ্রুতই শহরের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছিল। ভাস্কর্যে বিশ্বকাপ ট্রফি হাতে উদযাপনের ভঙ্গিতে মেসিকে উপস্থাপন করা হয়। উদ্বোধনের সময় অনলাইনে যুক্ত হয়ে নিজেই ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন তিনি।

পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা শারদ্বত মুখার্জি জানান, স্থানীয়দের অভিযোগের পর সোমবার বিকালে ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়। আপাতত এটি সরকারি গুদামে সংরক্ষণ করা হবে এবং পরবর্তীতে নতুন স্থানে স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ভাস্কর্য অপসারণের পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে বলেও আলোচনা শুরু হয়েছে। ভাস্কর্যটি সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-র পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল। সম্প্রতি দায়িত্ব পাওয়া ক্রীড়ামন্ত্রী নিতিশ প্রমানিক ভাস্কর্যটিকে দৃষ্টিকটু বলে মন্তব্য করেন। তার সেই মন্তব্যের কিছুদিন পরই নিরাপত্তার কারণ দেখিয়ে ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হলো।