খেলা

বিশ্বকাপ জেতার পরেই স্ত্রী চারুলতাকে প্রেমপত্র সঞ্জুর


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৭:২৩ পিএম

বিশ্বকাপ জেতার পরেই স্ত্রী চারুলতাকে প্রেমপত্র সঞ্জুর
ছবিঃ সংগৃহিত

দূর্দান্ত সব ইনিংস খেলে একের পর এক রেকর্ড ভেঙে দলকে এনে দেন শিরোপা, নিজেও জেতেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। প্রায় অসাধ্য সাধন করার পর স্ত্রী চারুলতাকে নিয়ে খোলা চিঠি লিখলেন তিনি। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেই প্রেমপত্র। প্রাণভরে ধন্যবাদ জানিয়েছেন প্রিয় ‘পন্ডাত্তি’-কে। পন্ডাত্তি তামিল শব্দ, যার অর্থ ‘স্ত্রী’।

পোস্টে সঞ্জু লেখেন, যে দিন থেকে তোমার সঙ্গে পরিচয় হয়েছে, সে দিন থেকে আজ পর্যন্ত আমার পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। আমি যেমনই হই, আমাকে ভালবেসেছ। বহির্বিশ্বের কাছে আমি যা-ই হই না কেন, তুমি আমার কাছে সৎ থেকেছ। আমার ভাল দিক, খারাপ দিক, সবটাই দেখেছ। তারপরেও আমার সঙ্গে থেকেছ।

আমার জীবনে ক্রিকেট কত বড়, সেটা বোঝার জন্য ধন্যবাদ। নিজেকেও তার সঙ্গে মানিয়ে নিয়েছ। এই মুহূর্তটার জন্য আমি যেরকম অপেক্ষা করেছিলাম, স্বপ্ন দেখেছিলাম, সেই একই রকম ভাবে তুমিও করেছ। অনেক অনেক ধন্যবাদ পন্ডাত্তি। এই পোস্টের সঙ্গে দুটি ছবিও দিয়েছেন সঞ্জু। একটি বিশ্বকাপ জেতার পর নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উইকেটে। অন্য ছবিটি বেশ সেটি বেশ কয়েক বছর আগের তোলা।

এবারের টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হওয়ার পথে ২৪টি ছক্কা মেরেছেন সঞ্জু স্যামসন। বিশ্বকাপের এক আসরে এটিই সর্বোচ্চ ছক্কার রেকর্ড। সব মিলিয়ে বিশ্বকাপটা নিজের মতো রাঙিয়ে তুলেছেন সঞ্জু।