খেলা
আফগান ক্রিকেট দলকে গুঁড়িয়ে দিল ভারত
ভারত সফরে গিয়ে পাত্তাই পেল না আফগানিস্তান ক্রিকেট দল। একমাত্র টেস্টে ইনিংস ও ৩০০ রানের বিশাল ব্যবধানে হারল আফগানিস্তান ক্রিকেট দল। চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে দুই ইনিংসে ১৫২ ও ১১২ রানে অলআউট হয় তারা।
ভারতের চণ্ডীগড়ের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৫৬৪ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে টিম ইন্ডিয়া।
দলের হয়ে ১৭৭ বলে ১৫টি চার আর একটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ১২৬ রান করেন অধিনায়ক শুভমান গিল। ক্যারিয়ারের ৬৮তম টেস্টে ১২তম সেঞ্চুরি পূর্ণ করেন রাহুল। তিরি ১৬৫ বলে ১১টি বাউন্ডারিতে ১০০ রান করে আউট হন।
অধিনায়ক শুভমান গিল ও লোকেশ রাহুলের সেঞ্চুরির ম্যাচে ১৯ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন সাই সুদর্শন ও ঋষভ পন্থ। সাই সুদর্শন ১০৪ বলে ১৩টি বাউন্ডারির সাহায্যে ৮১ রান করে ফেরেন।
দুর্দান্ত ব্যাটিং করে সেঞ্চুরি দুয়ারে গিয়ে হোচট খান ঋষভ পন্থ। তিনি ১২১ বল মোকাবেলা করে ৬টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৮১ রান করে ফেরেন। ৬৮ বলে ৫টি চার আর এক ছক্কায় ৫২ রানে অপরাজিত ছিলেন ওয়াশিংটন সুন্দর। আফগানিস্তানের হয়ে একাই ৬ উইকেট নেন মোহাম্মদ সেলিম।
জবাবে ব্যাট করতে নেমে রোববার তৃতীয় দিনের শেষ বিকেলে ১১৩ রান তুলতেই আফগানিস্তান হারায় ৫ উইকেট। আজ চতুর্থ দিনে ব্যাট করতে নেমে ৩৯ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ইনিংস গুটায় আফগানিস্তান।
প্রথম ইনিংসে ৪১২ রানে পিছিয়ে থেকে ফলোঅন এড়াতে নেমে ৩৫.৫ ওভারে ১১২ রানেই অলআউট হয় আফগানিস্তান। ওপেনার সাদিকুল্লাহ অটল সর্বোচ্চ ৪২ রান করেন। ৭জন ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।