ক্যাম্পাস

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৪:২৩ পিএম

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীন।

এর আগে ডাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনকে প্রধান করে ১০ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

dhakaprokash- ducsu 1.jpg
তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীন। ছবি: সংগৃহীত

এদিকে গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য জানান, ইতিহাসে প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে মোট ছয়টি কেন্দ্রে হবে ডাকসু নির্বাচন।

সবশেষ ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী থেকে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের প্রার্থী ও ভোটার হতে পারবেন। এর আগে সবশেষ ডাকসু নির্বাচন হয় ২০১৯ সালে।