ক্যাম্পাস

ঢাবি সলিমুল্লাহ মুসলিম হল শাখার ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০৭:০০ পিএম

ঢাবি সলিমুল্লাহ মুসলিম হল শাখার ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
ছবি: ঢাকাপ্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের হল শাখাগুলোতে নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের জন্য নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। মোট ৫৯৩ জন শিক্ষার্থী এই কমিটিতে পদ পেয়েছেন।

এতে, সলিমুল্লাহ মুসলিম হল শাখার ১৮ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক হয়েছেন তাওহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সাকিব হোসেন, আর সদস্যসচিব পদ পেয়েছেন সৈয়দ ইয়ানাথ ইসলাম।

যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মোঃ শাহিনুর রহমান, মোঃ আসিফ হাসান, আব্দুল হান্নান সবুজ, নাজমুল হাসান, শামীম বিন রফিক, জুনাইদ রায়হান, মোঃ সবুর আহমেদ এবং মোঃ মেহেদী হাসান রিফাত।

সদস্য পদ পেয়েছেন মোঃ সৈকত হোসেন, সাজ্জাদ নাইম, মোঃ মাহিন আকন্দ, কাজী সুলতান মাহমুদ, মোঃ রিফাত হোসাইন, রাকিব হাসান ও মোঃ মোজাম্মেল হক।

 

WhatsApp Image 2025-08-08 at 6.07.00 PM.jpeg
ছবি: সংগৃহীত

 

WhatsApp Image 2025-08-08 at 6.06.59 PM.jpeg
ছবি: সংগৃহীত

নতুন এই আহ্বায়ক কমিটির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তাদের কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনার পরিকল্পনা করছে।