ক্যাম্পাস
ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাবির হলে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বৈধ শিক্ষার্থী ছাড়া কাউকে অবস্থান করার অনুমতি নেই, এমন নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই নির্দেশটি ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে জারি করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডাকসু ও হল সংসদ নির্বাচনের চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ থেকে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বৈধ শিক্ষার্থী ব্যতীত কোনো বহিরাগত বা অতিথি অবস্থান করতে পারবে না।
উদ্দেশ্য হলো নির্বাচনী প্রক্রিয়ার সময় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা, যাতে ভোটগ্রহণ সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হতে পারে।
ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন