ক্যাম্পাস
রাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।
ঘোষিত প্যানেল অনুযায়ী—
সহ-সভাপতি (ভিপি): শেখ নূর উদ্দিন আবির (সহ-সভাপতি, রাবি শাখা ছাত্রদল)
সাধারণ সম্পাদক (জিএস): নাফিউল ইসলাম জীবন (দপ্তর সম্পাদক, রাবি শাখা)
সহকারী সাধারণ সম্পাদক (এজিএস): জাহিন বিশ্বাস এষা (যুগ্ম সাধারণ সম্পাদক, রাবি শাখা)
এছাড়া বিভিন্ন সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য পদে মনোনীত হয়েছেন—
ক্রীড়া সম্পাদক: নার্গিস খাতুন
সহকারী ক্রীড়া সম্পাদক: মাহফুজুর রহমান শাওন
সাংস্কৃতিক সম্পাদক: আব্দুল্লাহ আল কাফি
সহকারী সাংস্কৃতিক সম্পাদক: শাহরিয়ার আলম অথী
মহিলা বিষয়ক সম্পাদক: স্বপ্না আক্তার
সহকারী মহিলা বিষয়ক সম্পাদক: নুসরাত ঈশিতা
তথ্য ও গবেষণা সম্পাদক: গাজী ফেরদৌস হাসান
সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক: রেদোয়ানুল ইসলাম রিদয়
মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: রাফায়েতুল ইসলাম রাবিত
সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: নুর নবী
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মারুফ হোসেন
সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: নাইমুল ইসলাম নাইম
বিতর্ক ও সাহিত্য সম্পাদক: মাসুম বিল্লাহ
সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক: জিসান বাবু
পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক: এ আর রাফি খান
সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক: কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ)
কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন—
মিনারুল ইসলাম মেঘ
সাঈদ হাসান ইবনে রুহুল
মাহবুব মোর্শেদ ইল্লিন
মো. আশরাফুল ইসলাম
ঘোষণা অনুষ্ঠানে ছাত্রদলের নেতারা বলেন, রাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ সুযোগ। তারা দাবি করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ছাত্রদলের প্যানেল শিক্ষার্থীদের আস্থা অর্জন করবে।