ক্যাম্পাস
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত: আবিদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। এসময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের ভিসি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবিদুল ইসলাম বলেন, আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ করা হচ্ছে পুরোটাই পরিকল্পিত। যে নিউজটি হয়েছে, সেটি আমি দেখেছি। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরও বলেন, রিটার্নিং অফিসার আমাকে নিজে বুথে নিয়ে গেছেন এবং স্বচ্ছ ব্যালট বক্স প্রদর্শন করেছেন। এটি স্বাভাবিক ব্যাপার, অভিযোগ করলে অনেক অভিযোগ করা যায়।
আবিদুল ইসলাম বলেন, বারবার উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা সর্বোচ্চ ধৈর্যের নির্দেশনা দিয়েছি, এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে রোল মডেলে রূপান্তর করতে চাই।