ক্যাম্পাস

চাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি সাজ্জাদ, জিএস শাফায়াত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম

চাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি সাজ্জাদ, জিএস শাফায়াত
ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক প্রার্থী মো. শাফায়াত হোসেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঘোষিত প্যানেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে সহ-সভাপতি (ভিপি), মো. শাফায়াত হোসেনকে সাধারণ সম্পাদক (জিএস) এবং আইয়ুবুর রহমান তৌফিককে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন আনুষ্ঠানিকভাবে প্যানেলটি ঘোষণা করেন। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সহ-সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ঘোষিত প্যানেলের অন্যান্য পদগুলোতে রয়েছেন—

খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক: আজহারুল ইসলাম বিপশুব

সহ-খেলাধুলা সম্পাদক: জয় বড়ুয়া

সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: মো. মোজাম্মেল হক হৃদয়

সহ-সাহিত্য সম্পাদক: শহীদুল কায়সার

দপ্তর সম্পাদক: তৌহিদুল ইসলাম ভূঁইয়া

সহ-দপ্তর সম্পাদক: শাহরিয়ার উল্লাহ ফাহাদ

ছাত্রী কল্যাণ সম্পাদক: নুজহাত জাহান

সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক: শাফকাত শফিক

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক: মো. ওজায়ের হোসেন

গবেষণা ও উন্নয়ন সম্পাদক: ফাইরুজ সাদাফ দ্বীপ

সমাজসেবা ও পরিবেশ সম্পাদক: ইমাম হাসান

স্বাস্থ্য সম্পাদক: মোহাম্মদ আবরার গালিব

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: শাহরিয়ার লিমন

ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক: শ্রুতিরাজ চৌধুরী

যোগাযোগ ও আবাসন সম্পাদক: মো. সায়েম উদ্দিন আহমেদ

সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক: ইয়াসিন আরাফাত

আইন ও মানবাধিকার সম্পাদক: আব্দুল্লাহ আল সাকিব

পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক: মো. জাবেদ এবল

সদস্য পদে মনোনীতরা হলেন: ফয়সাল প্রান্ত বাবর, মিজান মিয়া, নুসরাত জাহান, এস এম তরিকুল ইসলাম রিমন এবং তায়েফ হোসেন ইমন।

সংবাদ সম্মেলনে নাছির উদ্দীন বলেন, “আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। শিক্ষার্থীদের স্বার্থে প্রয়োজন হলে অন্যান্য ছাত্রসংগঠনের সঙ্গে জোট গঠন করা হবে।”

এবারের হল সংসদ নির্বাচনে শেষ দিনে ৬৩৪টি ফরম বিক্রি হয়েছে। এর আগে তিন দিনে বিক্রি হয়েছিল আরও ৬০০টি ফরম। ফলে ২০৬টি আসনের বিপরীতে মোট বিক্রি হয়েছে ১,২৩৪টি ফরম। চাকসু নির্বাচনে বিক্রি হয়েছে ৫২৮টি ফরম। চার দিনে চাকসু ও হল সংসদ মিলিয়ে মোট ১,১৬২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।

আজ (১৮ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর, আপত্তি নিষ্পত্তির তারিখ ২৪ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)। আর আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন।