ক্যাম্পাস

হঠাৎ খিচুনি উঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার মৃত্যু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৮:২৯ এএম

হঠাৎ খিচুনি উঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার মৃত্যু
হাসিবুর রহমান। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন) শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ৩ অক্টোবর রাত ১০টার দিকে রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সূত্রে জানা যায়, ওই রাতে হাসিবুর রহমান তার সহকর্মী, জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফীনের সাথে ক্যাম্পাসের কাছাকাছি হোটেল স্টার কাবাবে খাবারের জন্য বসেছিলেন। এক পর্যায়ে হঠাৎ করে তার শরীরে খিঁচুনি ওঠে এবং বুকে তীব্র ব্যথা অনুভব করেন। দ্রুত তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে চিকিৎসকরা ধারণা করছেন, হৃদরোগের কারণে তার মৃত্যু হয়েছে। এই বিষয়ে নিশ্চিত করেন জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফীন। তিনি বলেন, ‘আমরা একসঙ্গে বসেছিলাম, হঠাৎ বুকে ব্যথা অনুভব করে হাসিবুর। তৎক্ষণাত তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু সেখানেই তার মৃত্যু হয়।’

হাসিবুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলায়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়সহ ছাত্রদল পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।