ক্যাম্পাস
পরিত্যক্ত ভবন থেকে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার
পুরান ঢাকার একটি পরিত্যক্ত ভবন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা জুবায়েদ রহমানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বংশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, “ছুরিকাঘাতে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত জুবায়েদ টিউশনির উদ্দেশে ওই বাসায় গিয়েছিলেন। সেটি তার টিউশনির বাসা বলেই আমরা জানতে পেরেছি। তবে এখনও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।”
নিহত জুবায়েদ রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।