ক্যাম্পাস

বুয়েটের ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৪:২৫ পিএম

বুয়েটের ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ১০ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে।

আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১৬ নভেম্বর থেকে। আবেদন তিন সপ্তাহ বা এর বেশি সময় চলতে পারে। শনিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বুয়েট সূত্র জানায়, এবার ভর্তি পরীক্ষা এক ধাপেই অনুষ্ঠিত হবে। অর্থাৎ শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থী বাছাই করা হবে।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও সময়সূচি শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে পত্রিকা ও বুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।