ক্যাম্পাস
ঢাবি ইতিহাস বিভাগের ১৯তম দ্বিবার্ষিক অ্যালামনাই পুনর্মিলনী ১২ ডিসেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের জন্য অপেক্ষিত মিলনমেলা-১৯তম দ্বিবার্ষিক অ্যালামনাই পুনর্মিলনী-আয়োজিত হচ্ছে আগামী ১২ ডিসেম্বর, শুক্রবার, রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে। ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে।
পুনর্মিলনীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ ও নৈশভোজ। অনুষ্ঠানের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে আবারও মিলিত হতে পারবে এবং ইতিহাস বিভাগের বিভিন্ন প্রজন্মের মধ্যে বন্ধুত্ব ও সম্পর্ক আরও দৃঢ় হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের চেয়ারম্যান ও অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আশফাক হোসেন বলেন, “এই পুনর্মিলনী শুধুই আনন্দ উৎসব নয়; এটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন রচনার এক অনন্য সুযোগ। আমরা আশা করি, এটি ইতিহাস বিভাগের সকল প্রজন্মকে একত্রিত করবে।”
অনলাইনে এবং সরাসরি রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। অংশগ্রহণে আগ্রহী সকলকে ৪ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য: ০১৭১৫৩২৫৯৬৮, ০১৩০০২৩৪৩৯৫