ক্যাম্পাস

জকসু নির্বাচন: ছয় বিভাগের ফলাফলে ভিপি-জিএস-এজিএস পদে এগিয়ে শিবির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:৩২ এএম

জকসু নির্বাচন: ছয় বিভাগের ফলাফলে ভিপি-জিএস-এজিএস পদে এগিয়ে শিবির
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ছয়টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার (সকাল ৯টা নাগাদ) আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়।

ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে এগিয়ে রয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল–এর প্রার্থী রিয়াজুল ইসলাম। তিনি মোট ৫৮৫ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল–এর প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৫২৭ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে ৫৭৭ ভোট পেয়ে এগিয়ে আছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলীম আরিফ। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৭৭ ভোট।

সহসাধারণ সম্পাদক (এজিএস) পদেও এগিয়ে রয়েছে অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। এ পদে প্যানেলটির প্রার্থী মাসুদ রানা পেয়েছেন ৫৫৫ ভোট। একই পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থী আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ৪৩২ ভোট।

নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা এখনও চলমান রয়েছে। গণনা শেষে পর্যায়ক্রমে সেসব কেন্দ্রের ফলাফলও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।