ক্যাম্পাস

ঢাবি হলে গোসলরত শিক্ষার্থীর ভিডিও ধারণ, বিইউপি ছাত্র আটক 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৫ পিএম

ঢাবি হলে গোসলরত শিক্ষার্থীর ভিডিও ধারণ, বিইউপি ছাত্র আটক 
ছবিঃ সংগৃহিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের এক ছাত্রের গোসল করার ভিডিও ধারণের সময় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিউপির)-এর মোসাদিকুর নামে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সের ছাত্র। 

শনিবার (১৪ মার্চ) সাড়ে তিনটায় হলের পদ্মা  ব্লক থেকে তাকে আটক করা হয়। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইছাখালী গ্রামের বাসিন্দা। 

নাম প্রকাশে অনিচ্ছুক বিজয় একাত্তর হলে এক আবাসিক শিক্ষার্থী জানান, ‘কিছুদিন আগে এক ছেলে গোসলরত অবস্থায় খেয়াল করে কেউ তার গোসলের ভিডিও করছে। কিন্তু সেইবার ভিডিওকারীকে ধরা সম্ভব হয়নি। আজ আরেকজন শিক্ষার্থী গোসল করার সময় দেখে একজনকে গোসলের ভিডিও ধারণ করতে। তবে এইবার ভিডিও ধারণকারীকে শিক্ষার্থীরা হাতেনাতে ধরে ফেলে। তার ফোনে একাধিক আপত্তিকর ভিডিও পাওয়া গেছে।’

একাত্তর হল সংসদে ভিপি হাসান আল বান্না জানান, আটককৃত ব্যক্তির মোবাইলে শিক্ষার্থীদের গোসলের একাধিক ভিডিও পাওয়া গেছে। সে নিয়মিত বিশ্ববিদ্যালয়ের আসা যাওয়া করে এবং টিএসসিতে তাদের একটি গ্রুপ রয়েছে। তাছাড়া তার ফোনে টিএসসিভিত্তিক আড্ডা ও বিভিন্ন অনলাইন গ্রুপের নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। 

তিনি আরও বলেন, ঘটনাটি শাহবাগ থানায় জানালে পরে পুশিল এসে তাকে আটক করে নিয়ে যায়।