ক্যাম্পাস

এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে ড্যাফোডিল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পিএম

এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে ড্যাফোডিল
ছবিঃ সংগৃহিত

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে এবং সরকারি ও বেসরকারি মিলিয়ে ৩য় স্থান অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টি এশিয়ার মধ্যে ৩৫১ থেকে ৪০০-এর মধ্যে স্থান করে নিয়েছে। 

 

৫ টি প্রধান সূচকের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে এই র‍্যাঙ্কিং। সূচকগুলো হলো- 

১.শিক্ষার মান।

২.গবেষণা পরিবেশ।

৩.গবেষণার গুণগত মান।

৪.শিল্প খাতের সঙ্গে সংযোগ।

৫.আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি।

এই অর্জনের মাধ্যমে ডিআইইউ তার একাডেমিক মান উন্নয়ন, আন্তর্জাতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং উদ্ভাবনভিত্তিক শিক্ষার পরিবেশ তৈরি করার প্রচেষ্টা আরো জোরদার করেছে। বিশ্বমানের মানদণ্ড অনুসরণ করে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও কার্যকর শিক্ষার সুযোগ তৈরি করেছে।