ক্যাম্পাস

সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকসহ ৫ এমপি হলেন বিইউপির সিনেট সদস্য 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পিএম

সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকসহ ৫ এমপি হলেন বিইউপির সিনেট সদস্য 
ছবিঃ সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫ সদস্যকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর সিনেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। সম্প্রতি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় সংসদের স্পিকারের মাধ্যমে এ মনোনয়ন প্রদান করা হয়।  

মানবসম্পদ শাখা-১ থেকে জারি করা ওই পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আইন, ২০০৯-এর ২১(২)(খ) ধারা অনুযায়ী তাদের মনোনীত করা হয়েছে।

তারা হলেন- কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক, হবিগঞ্জ-১ আসনের রেজা কিবরিয়া, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের মুশফিকুর রহমান, কুমিল্লা-২ আসনের মো. সেলিম ভূঁইয়া এবং সিলেট-২ আসনের মোছা. তাহসিনা রুশদীর।